অভিনেত্রী তামান্না ভাটিয়া পাকিস্তানি ক্রিকেটার আব্দুর রাজ্জাক কে বিয়ে করেছেন এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরে চলছে।সম্প্রতি তাদের দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়,যা নিয়ে মুখ খুলেছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী।
তামান্না ভাটিয়া বলেন, রাজ্জাকের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। বন্ধুত্ব মানে যে তাকে বিয়ে করতে হবে এমন কোনো বিষয় নেই।
যে ছবি গিরে তার সঙ্গে পাক ক্রিকেটারের বিয়ের জল্পনা-কল্পনা শুরু হয়েছে তা দুবাইয়ে থাকাকালীন তোলা ছবি বলে তিনি দাবি করছেন।
টাইমস অফ ইন্ডিয়া, এ বি পি এললাইভ সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে ২০১৭ সালে দুবাইয়ের একটি গয়নার দোকানে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক ও তামান্না ভাটিয়া সেখানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাদের বিয়ের গুঞ্জন ওঠে।
বিয়ের গুঞ্জন কে অহেতুক মিথ্যা দাবি করে এই মুহূর্তে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানান বাহুবলি খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া।


