শরীয়তপুরে করোনায় নতুন আক্রান্ত ০৬ জন, মোট ১৮৮৩ জন

0


 শরীয়তপুরে নতুন করে আরো ০৬ জন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৮৩ জন।


শরীয়তপুর জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে।



০২ জুলাই শনিবার রাতে শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ এসকল তথ্য জানান।


তিনি জানান, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ০৩ জন,ভেদরগঞ্জ উপজেলায় ০০ জন, নড়িয়া উপজেলায় ০১ জন, ডামুড্ডা উপজেলায় ০ জন, গোসাইরহাট উপজেলায় ০২ জন সহ মোট ০৬ জন আক্রান্ত হয়েছেন।


এছাড়া শরীয়তপুর জেলায় এ পর্যন্ত ৯ হাজার ২২০ টি সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে‌ এরমধ্যে ৯ হাজার ১৬০ জনের করোনা পরীক্ষার ফলাফল শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top