তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশে আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।করোনাভাইরাস মহামারী চলাকালীন অবস্থায় ও এশিয়ার মধ্যে জিডিপিতে প্রথম অবস্থানে বাংলাদেশ। আর সারাবিশ্বের তৃতীয় অবস্থানে আছে জিডিপির দিক দিয়ে।গত এক দশকে দারিদ্র দূরীকরণ আর উচ্চ জিডিপির প্রবৃদ্ধি অর্জনে সফলতা এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৫তম অর্থনীতির দেশ হিসেবে উন্নীত হবে।এলডিসি থেকে ২০২৪ এ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়া একমাত্র দেশ যা ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে।
গত ০৫ জানুয়ারী মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই আয়োজিত ভার্চুয়াল বিজনেস কনক্লেভ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।
০৫ থেকে ০৭ জানুয়ারি পর্যন্ত তিন দিনের ভার্চুয়াল বিজনেস কনক্লেভে অংশ নিয়েছে বাংলাদেশ সহ মোট দশটি দেশ। এ আয়োজনকে করণা মহামারীর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।


