শরীয়তপুর জেলার ডামুড্যা পৌরসভা নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রাজা ছৈয়ালকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল চারটায় ডামুড্ডা পৌরসভার পুরাতন ভবন চত্বরে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের এক সভায় তাকে বহিষ্কার ঘোষণা করেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে।
উল্লেখ্য, রেজাউল করিম রাজা ছৈয়াল ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আগামী পৌরসভা নির্বাচনে জগ প্রতীক নিয়ে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মাস্টার কালাম উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ থেকে বহিষ্কার প্রসঙ্গে বাবু অনল কুমার দে বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের ডামুড্যা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন।ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা ছৌয়াল দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে তিনি আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী মাস্টার কামাল উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রেজাউল করিমকে জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ বারবার প্রার্থীতা প্রত্যাহার করে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে নৌকার পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার জন্য আহ্বান জানান। কিন্তু তিনি এ আহবানে সাড়া না দিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নিজেই প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। উল্লেখ করা হচ্ছে যে বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম দলীয় অঙ্গীকারনামায় স্বাক্ষর করার কারণে তার ব্যত্যয় ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানোর কারণে অঙ্গীকারনামার আলোকে তাকে দল থেকে বহিষ্কার ঘোষণা করা হচ্ছেএবং চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বাক্ষরিত একটি চিঠি দলের দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৌয়ালের সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন,প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক পিন্টু, ডামুড্ডা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার আবু বেপারী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।


