করোনাকালে এবার নতুন আতঙ্কের সৃষ্টি। বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লুর ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত শনিবার বিষয়টি নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষক সংস্থা প্রধান আন্না পোপোভা জানিয়েছেন,ভিক্টর ল্যাবরেটরির বিজ্ঞানীরা রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি পোলট্রি খামারের ৭জন শ্রমিকের কাছ থেকে H5N8 স্ট্রেনের জিনগত উপাদানগুলো আলাদা করেছিলেন।ওই খামার গত ডিসেম্বরে বার্ড ফ্লু'র আক্রান্ত হয়েছিল।
তিনি আরো জানান, শ্রমিকদের কোনো গুরুতর স্বাস্থ্যগত সমস্যা হয়নি।
পোপোভা বলেন, বিশ্বে প্রথমবারের মতো মানুষের মধ্যে এভিয়ান ফ্লু'র সংক্রমণে ঘটনাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কে জানানো হয়েছে।
এভিয়ান ফ্লু ভাইরাসের বেশ কয়েকটি রুপ আছে। এরমধ্যে H5N8 রূপটি পাখির জন্য প্রাণঘাতী। ভাইরাসটি এর আগে কখনোই মানব দেহে সংক্রমিত হয় নি।


