অন্যের স্ত্রীকে বিয়ে করায় নাসিরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রেমিকা

0


 


১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা তাম্মিকে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ১৯ ফেব্রুয়ারি তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এ পর্যন্ত ঠিক থাকে ছিল কিন্তু বিপত্তি বাধে তখনই যখনই অভিযোগ উঠে পূর্বের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তাম্মি।


তামীমার স্বামী দাবি করা রাকিব এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।


এদিকে নাসিরের সাবেক প্রেমিকা অভিনেত্রী হুমায়রা সুবাহ, অন্যের বউকে বিয়ে করায় নাসির হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। গণমাধ্যমের সংবাদটি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন সুবাহ। তিনি পোস্টে লেখেন কিছুই বলার নেই, বাই দ্যা ওয়ে, অভিনন্দন।


অপরদিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নাছিরের বিরুদ্ধে জিডি করেছেন রাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ইলিয়াস।


রাকিব পুলিশকে জানায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি ৩ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। গত ১১বছরে স্ত্রীর পড়াশোনা থেকে শুরু করে সব ক্ষেত্রে সাহায্য করেন তিনি।


তিনি আরো জানান, আমার আট বছরের একটি মেয়ে আছে। এখনো আমাদের ডিভোর্স হয়নি। কোনো নোটিশ ছাড়া কিভাবে আমার স্ত্রী আট বছরের একটি বাচ্চা ফেলে অন্য একজনকে বিয়ে করলো, সেটা আমি বুঝতে পারছি না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top