আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, তা এবার প্রকাশ্যে এলো।ঢালিউডের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে অবশেষে বিবাহ বিচ্ছেদের নোটিশ দিয়েছেন নিখিল জৈন। তবে এ বিষয় নিয়ে এখনই কিছু বলতে চান না নিখিল, যা বলার তিনি পরে বলবেন। খবর আনন্দবাজার পত্রিকা।
উল্লেখ্য, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানের ছুটি কাটাতে যাওয়া, কোন কিছু নিয়েই কোনদিন মুখ খোলেননি নিখিল। এমনকি সোশ্যাল মিডিয়ায় ও নুসরাত বিরোধী কোনো পোস্ট করেননি তিনি। সূত্র মতে জানা গেছে, নিখিল এর ক্রেডিট কার্ড আজও ব্যবহার করছেন নুসরাত। নিখিল তাতেও কোনদিন বাধা প্রদান করেননি।
বরঞ্চ, ভালোবাসা দিবসে আকারে-ইঙ্গিতে বলেছেন, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়ে তিনি এই পদক্ষেপ নিলেন। মনে করা হচ্ছে বিচ্ছেদের পর মোটা অংকের খোরপোষ দাবি করবেন। কারণ তার অতীতের সম্পর্কেও এরকম ইতিহাস জানা যায়।


