শরীয়তপুর নির্বাচন অফিসে জাতীয় পরিচয় পত্র সংশোধনের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছে শরীয়তপুরের জনগণ।নির্বাচন অফিসের কার্যক্রম দেখলে মনে হবে এজন্য অফিস নয় দোকান খুলে বসেছেন কর্মকর্তা-কর্মচারীরা। জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ২-৩ হাজার টাকা, ঠিকানা পরিবর্তনের ৪-৫ হাজার এবং নেট কপি বের করতে ২-৩ টাকা প্রদান করতে হয় নির্বাচন অফিসের কর্মকর্তাদের।এছাড়া জাতীয় পরিচয় পত্র সংশোধন ও ঠিকানা পরিবর্তনের আবেদনের ফরম নির্বাচন অফিস থেকে নয় কিনতে হবে বাইরের দোকান। আর এই টাকা প্রদানে অস্বীকার করলে চরম ভোগান্তির শিকার হতে হয়। তাই সকলে জেনে অথবা না জেনে বাধ্য হয়ে ঘুষ দিচ্ছেন।
শরীয়তপুর নির্বাচন অফিসে "এনআইডি" সেবার নামে ভোগান্তি
ফেব্রুয়ারি ২৬, ২০২১
0
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন


