সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ সহ ৬ দফা বাস্তবায়নের যৌক্তিক দাবি অর্জনের লক্ষ্যে গতকাল ২৬ ফেব্রুয়ারি মহাসমাবেশে আন্দোলনরত নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এই সময় রাজু ভাস্কর্যের সামনে থেকে চাকরিতে বয়সসীমা ৩৫ আন্দোলনের নেতা মোহাম্মদ আলী সহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সরকারি চাকুরিতে প্রবেশসীমা ৩৫ সহ ৬ দফা বাস্তবায়ন কমিটির নেতাকর্মীরা জানান যতই দমন-পীড়ন আসুক না কেন তারা এবার রাজপথ ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত না হয়।
আন্দোলনকারীদের ছয় দফা নিম্নে উল্লেখ করা হলো:
১. সকল সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করতে হবে।
২. সকল বেসরকারি চাকরিতে বয়সসীমা ৪০ পড়তে হবে।
৩. শিক্ষিত বেকারদের কর্মসংস্থান অথবা বেকার ভাতা প্রদান করতে হবে।
৪. চাকরিতে নিয়োগ দুর্নীতি বন্ধ করতে হবে।
৫. শিক্ষক নিবন্ধনকারীদের চাকরি না হওয়া পর্যন্ত আবেদনের সুযোগ থাকতে হবে।
৬.চাকরিতে নিয়োগ জটিলতা দূর করতে তিন মাস অন্তর অন্তর প্রতিটি সেক্টরে শুন্য পদে নিয়োগ ব্যবস্থা চালু করতে হবে।


