বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে অন্য কাউকে বিয়ে করে নেন প্রেমিক। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন প্রেমিকা। কিন্তু এ ঘটনাকে ধর্ষণ বলতে রাজি নয় শীর্ষ আদালত।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করা অন্যায়। কিন্তু উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে তাকে কি ধর্ষণ বলা যায়? প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের।
সাধারণভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করা ধর্ষণ হিসেবে গণ্য হয়। কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট বলছে দীর্ঘদিনের সম্পর্ক থাকা অবস্থায় উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়ে থাকলে তাকে ধর্ষণ বলা যায়না। পাঁচ বছর একসঙ্গে থাকা এক যুগলের সম্পর্ক ভাঙার পর দায়ের হওয়া মামলার শুনানিতে ১ মার্চ সোমবার দেশটির প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতির এ এস বোপান্না এবং বিচারপতি ভি রামা সুব্রামানিয়ামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।
উল্লেখ্য, মামলার বাদী ওই তরুণীর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতিতে তারা দীর্ঘদিন একসঙ্গে ছিলেন। কিন্তু তার সঙ্গী প্রতারণা করে অন্য এক নারীকে বিয়ে করেছেন। এজন্য তিনি আদালতের কাছে বিচার চেয়ে মামলা করেছেন।


