২৯১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা

0


 

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের বড় দলগুলোর মধ্যে প্রথম পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করল পশ্চিমবঙ্গের শাসক দল মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস।


৫ মার্চ শুক্রবার আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ২৯৪ টি আসনের মধ্যে ২৯১ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস।প্রার্থী তালিকা চমক দেখিয়ে এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রীদের স্থান দিয়েছেন মমতা ব্যানার্জি।এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন মমতা ব্যানার্জি।


আগেই থেকেই ধারণা করা হচ্ছিল এবারের প্রার্থী তালিকা থাকবে বহু চলচ্চিত্র ও টেলিভিশন জগতের তারকা ও ক্রীড়া জগতের মানুষ। বাস্তবতা ও তাই  হলো।


 তৃণমূলে যোগদান কারী একগুচ্ছ তারকা প্রার্থী এবার লড়বেন নির্বাচনে। এবারের প্রার্থী তালিকা নতুন তারকা জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা, কৌশানি, মনোজ তিওয়ারি, সায়নী ঘোষ ও সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি।


প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথে মমতা জানিয়ে দিলেন এই নির্বাচনে তৃণমূল সহজে জয়লাভ করবে। তিনি আরো বলেন খেলা হবে, দেখা হবে,জয় হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top