শাহীন শাহ আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৮ সালের এপ্রিলে। এই তরুণ পেসার অল্প কিছুদিনের মধ্যেই পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন। তার নামের সাথে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নামের মিল থাকায় ভক্তদের কাছে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়, তার ব্যাপারে জানার জন্য।
তাদের দুজনের নামের মিল থাকায় অনেক ক্রিকেটভক্ত মনে করতেন যে পূর্বে তাদের কোনো পারিবারিক সম্পর্ক ছিল। সত্যি কথা হলো তাদের মধ্যে কোন পারিবারিক সম্পর্ক ছিল না। তবে তাদের মধ্যে এবার পারিবারিক একটি সম্পর্ক হতে যাচ্ছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসার বিয়ে হচ্ছে বর্তমান উদীয়মান তরুণ পেসার শাহিন শা আফ্রিদির সঙ্গে।
উল্লেখ্য, পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ৫ মেয়ে। তাদের সকলের বড় আকসা।
আফ্রিদির বড় মেয়ে আকসার বয়স বর্তমানে ২০বছর। আর শাহীনের বয়স ও একই রকম। তাদের বংশ ও গোত্র একই। দুপক্ষের পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে ঠিক করা হয়েছে। মূল বিয়ে অবশ্য এখন হচ্ছে না। আকসার পড়ালেখা সম্পন্ন হওয়ার পরেই শাহিনের ঘরের বউ হয়ে যাবেন। তার আগে আনুষ্ঠানিকভাবেই তাদের বাগদান সম্পূর্ণ করে রাখা হবে।


