পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।এজন্য নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
৭মার্চ রবিবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তা জানিয়েছে, নোয়াখালী, সিলেট ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া রবিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার গুলশান, বাড্ডা, হাতিরঝিল, মগবাজার ও মতিঝিল এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি লক্ষ্য করা গেছে।
আবহাওয়া অফিস আরো জানায়, সোমবার দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।


