ঐতিহাসিক ০৭ মার্চ উপলক্ষে শরীয়তপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

0


"ঐতিহাসিক ০৭ মার্চ ২০২১" উদযাপন উপলক্ষে শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন জেলা প্রশাসক, জেলা পুলিশ, জেলা পরিষদ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আজ ০৭ মার্চ ২০২১ রবিবার সকাল সাতটার দিকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার শরীয়তপুর এস এম আশরাফুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার।


এ সময় আরো পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান ও তানভীর হায়দার শাওন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মন্দীপ ঘরাই, পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন।


এছাড়া শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top