গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশে প্রায় পাঁচ লাখ ভারতীয় মানুষ কাজ করছে পাসপোর্ট ভিসা ছাড়া। আজকে আমাদের আওয়াজ তুলতে হবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে।
তিনি বলেন, ভারত আমাদের তিস্তার পানির সমস্যা সহ অন্যান্য সমস্যা সমাধান করছে না। কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে তারা যানবাহন চালাচ্ছে। তারা শুধু নিচ্ছে আমাদের কিছুই দিচ্ছে না। এটা হতে পারে না। দেশের অনেকের মধ্যে বিশ্বাস জন্মেছে ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া যাবেনা, এটা ঠিক নয়।
১০মার্চ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ সকল মন্তব্য করেন।"আধিপত্য প্রতিরোধ আন্দোলন" নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হারুনুর রশিদ খান।


