ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথেই হাঁটছেন জো বাইডেন

0


প্রেসিডেন্ট পরিবর্তন হলে কি হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বগ্রাসী নীতির কোনো পরিবর্তন হয়নি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি।


তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন সেনাদের একদিন মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে হবে।


১০মার্চ বুধবার এক সামরিক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর সংস্কৃতি ও প্রচার বিভাগের উপ প্রধান জেনারেল সেকারচি এসকল মন্তব্য করেন। জো বাইডেন আমেরিকার ক্ষমতা গ্রহণ করার পর ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের নীতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের দৃষ্টিতে ট্রাম্প ও জো বাইডেন মধ্যে কোন পার্থক্য নাই। মার্কিন সরকার একটি সাম্রাজ্যবাদী, আধিপত্য বিস্তারকারী,জালিম ও লুটেরা সরকার।


জেনারেল সেকারচি আরো বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপ কামী নীতির মোকাবেলায় আমাদের অবস্থান হচ্ছে,তাদেরকে অবশ্যই এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। আর আমরা এই নীতি - অবস্থান থেকে কখনোই সরে আসবো না।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top