এবার লাভার বয় ইমেজ ঝড় তুলতে হাজির আমির খান

0


 

দীর্ঘদিন পর আমির খান লাভার বয় ইমেজে বড় পর্দায় ফিরছেন। এলি আব্রাহাম এর সাথে "হার ফান মাওলা" শিরোনামের একটি গানে রোমান্স করতে দেখা গেছে তাকে।গত বুধবার গানটি প্রকাশের ২০ মিনিটের মাথায় গানটি  ১.৫৫ লাখ বার দেখা হয়েছে। "কই জানে না" ছবিতে এই আইটেম গানটি ব্যবহার করা হয়েছে। গানটিতে এলিঢর সঙ্গে তাল মিলিয়ে দুর্দান্ত নেচেছেন আমির খান। যদিও টুইটারে আমিরের দাবি তিনি ভাল নাচতে পারেন নি। তার নাচের ত্রুটি ঢাকতে সাহায্য করেছেন এলি।


মনস্তাত্ত্বিক গোয়েন্দা গল্প ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কুনাল কাপুর ও আমায়রা দস্তুর। বহুদিন পর ফের এই ছবিতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে আমির খানকে।


উল্লেখ্য, এই ছবিটির পরিচালক দায়িত্বে রয়েছেন আমিরের খুব ঘনিষ্ঠ বন্ধু আমিন হাজি। বন্ধুর আবদার মেটাতে তিনি এ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top