ওবায়দুল কাদের সাহেব আজকে দিশেহারা : কাদের মির্জা

0


 

"আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজকে দিশেহারা" বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের খপ্পরে পড়ে এবং তার উস্কানি ও মদদে আজকে এখানে তারা সমাবেশ করতেছে। অথচ দল যেখানে সমাবেশ বন্ধ ঘোষণা করেছে।


৭মার্চ রবিবার সকালে বসুরহাট জিরো পয়েন্ট বঙ্গবন্ধুর চত্বরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ এর আগে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করতে গিয়ে এসকল কথা বলেন তিনি।


এ সময় তিনি আরো বলেন, আমার অপরাধ হচ্ছে আমি কেন শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ করি, উনি বরদাস্ত করতে পারতেছেন না। আমি নেত্রীর সাথে প্রথম থেকে যোগাযোগ করে নির্বাচন করছি, সবকিছুই করতেছি। আমি এটা থেকে সরতে পারব না। আমাদের শেষ ঠিকানা হচ্ছে নেত্রী। আজকে আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top