আন্তর্জাতিক নারী দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্যজাত দ্বিতীয় সন্তান সহ ছবি শেয়ার করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান।
"এমন কোন কাজ নেই, যা মেয়েরা পারেনা" এমন এক শক্তিশালী ক্যাপশন যোগ করে আন্তর্জাতিক নারী দিবসে সদ্যজাত সন্তানসহ ছবি প্রকাশ করেন বলিউডের প্রথম সারির নায়িকা কারিনা কাপুর।
সদ্যোজাত সন্তানের সঙ্গে কারিনার ছবি দেখে ভালোবাসা জানাতে শুরু করেন বলিউডের তারকারা। কারিনার ননদ সোহা আলী খান, কারিনার বোন কারিশমা কাপুর থেকে শুরু করে পুনম দামানিয়া, অমৃতা আরোরা, নাতাশ পুনাঅল সহ অনেক সেলিব্রেটি ভালোবাসা জানান, সকলের প্রিয় অভিনেত্রী কারিনা কাপুরকে।
উল্লেখ্য, সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হন কারিনা কাপুর খান। দ্বিতীয় সন্তানের জন্মের পর প্রকাশ্যে আনা হবে না বলেই আগে জানিয়েছিলেন সাইফ-কারিনা। প্রথম সন্তানের মত তাদের দ্বিতীয় সন্তানকে নিয়ে যেন অযথা বিতর্ক না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেন বলিউডের এই জনপ্রিয় তারকা জুটি।দ্বিতীয় সন্তানের ছবি খুব সাবধানে প্রকাশ করলেও কিন্তু তার নাম প্রকাশ করেননি কারিনা কাপুর।


