"সোনার পাহাড়" ঘিরে মানুষের ঢল, মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণ

0


 

পাহাড়ের গায়ে যেখানে খুরছেন, সেখানেই মিলছে সোনা, আর সেই সোনা আহরণ করতে আট থেকে আশি বছর বয়সী সবাই ছুটছেন। এমনই এক "সোনার পাহাড়" এর সন্ধান পাওয়া গেছে কঙ্গোতে। কঙ্গোর ওই পাহাড়ে রয়েছে সোনার উপাদান, যেখানে পাথরে মাটিতে রয়েছে ৬০-৯০ ভাগ আকরিক স্বর্ণ এমনটাই দাবি।


"সোনার পাহাড়" টির সন্ধান পাওয়া গেছে কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের লুহিহি এলাকায়।পাহাড়টির খোঁজ পাওয়া গেছে ফেব্রুয়ারির শেষদিকে। সোনা পাওয়া যাচ্ছে একথা শুনে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে সদলবলে পাহাড় খুরে সোনা বের করতে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সোনার পাহাড় কে ঘিরে হাজারো মানুষের ভিড় যে যা পেয়েছেন তাই নিয়েছে চলে এসেছেন লোহিহি পাহাড়ের পাথরে মাটি খুঁড়ে সোনা বের করতে।ভিডিওটিতে দেখা যায় সোনার পাহাড়ের পাথরে মাটি থেকে সোনার উপাদান আলাদা করতে পাত্রে মধ্যে পানি নিয়ে ধুয়ে স্বর্ণের উপাদান আলাদা করছেন। আর হাত হাতে তুলে নিচ্ছেন মুঠোয় মুঠোয় "স্বর্ণ"।


গত সোমবার স্থানীয় প্রশাসন অবস্থা বেগতিক দেখে ওই এলাকায় খননকাজ নিষিদ্ধ ঘোষণা করেছেন। দক্ষিণ কিভুর খনি মন্ত্রী বেনান্ত বুরুমে মুরগিরওয়া বলেছেন, রাজধানী শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ওই পাহাড় টি রয়েছে। ওখানে তিল ধারণের স্থান নেই। আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top