ক্রিকেটার নাসিরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে পিবিআই

0


 

ডিভোর্স দেওয়ার পরও ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি, তার পাসপোর্টে আগের স্বামী রাকিব হাসানের নাম ব্যবহার করায় বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এ সকল প্রশ্নের উত্তর জানতে তামিমা কে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনে তামিমা সুলতানা মে কাগজ দেখান তাতে তিনি ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাকিব হাসান কে "স্ত্রী কর্তৃক তালাকের নোটিশ" দিয়েছেন। কিন্তু পুলিশ বলছে ২০১৮ সালের পাসপোর্টের আবেদনে স্বামী হিসেবে রাকিবের নাম উল্লেখ করেছেন।২০১৮ সালের ২৮ শে ফেব্রুয়ারি উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এ পাসপোর্ট নবায়নের আবেদন করেন তামিমা। আবেদনে তিনি ব্যক্তিগত তথ্যের স্থানে পিতা ও মাতার নাম এরপর স্বামী হিসেবে রাকিব হাসানের নাম লিখেছেন। এছাড়া পাসপোর্টের আবেদন এর জরুরী যোগাযোগের জন্য তিনি রাকিব এর নাম এবং মোবাইল নাম্বারও সংযুক্ত করেছেন। ২০১৮ সালের ১১ মার্চ তাকে পাসপোর্ট প্রদান করা হয়‌। যার মেয়াদ রয়েছে ২০২৩ সালের ৩ মার্চ মাস পর্যন্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top