মিয়ানমারের সেনাবাহিনীকে বিপাকে ফেলতে রাস্তায় ঝুলানো হয়েছে নারীদের লুঙ্গি-অন্তর্বাস

0




গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। দেশটির ক্ষমতাসীন দলের নেতা অং সাং সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে গৃহবন্দি করা হয়। এরপর থেকেই রাস্তায় নেমে এসেছে দেশটির সাধারণ জনগণ, মিয়ানমার জুড়ে চলছে ব্যাপক গণবিক্ষোভ। বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৫০ জনের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে।


বিক্ষোভকারীরা আন্দোলনের জন্য এবার নতুন কৌশল বেছে নিয়েছে। টহলরত সেনা ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কবল থেকে বাঁচতে সড়কজুড়ে বাশ ও রশি টানিয়ে তাতে নারীদের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি ও অন্তর্বাস ঝুলিয়ে দিয়েছে তারা। আন্দোলনকারীরা রাজপথে সেনা সদস্য ও পুলিশের হামলা ঠেকাতে নতুন কৌশল বের করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top