যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কৌশলগত জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ ১১ ই মে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে করোনা সহায়তা দেওয়া নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসকল কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কোয়াডে যোগ দেওয়া বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের পররাষ্ট্র নীতি আমরা নিজেরাই নির্ধারণ করি।
কোয়াডে যোগ দিলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক খারাপ হবে বলে বেজিংয়ের বার্তার বিষয়ে চীনের রাষ্ট্রদূতের বক্তব্য বিষয় পররাষ্ট্র মন্ত্রী জানান, যে কোন দেশ তার বক্তব্য তুলে ধরতে পারে। দেশের স্বার্থ চিন্তা করে কোয়াডে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।


