বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

0


 

১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সফরকারী শ্রীলঙ্কার ক্রিকেট দলের নেতৃত্ব দিবেন কুশল পেরেরা (অধিনায়ক) এবং তার সহকারী হিসেবে থাকবেন কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক)। 


আজ ১২ এপ্রিল বুধবার শ্রীলংকার ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানানো হয়, বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য শ্রীলংকার স্কোয়াডের বিষয় অনুমোদন দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাক্ষে।


আগামী ১৬ মে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কান ক্রিকেট দল। সফরকারী দলের খেলোয়াড়রা হলেন, কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, আসিন বান্দারা, ওয়ানিন্দু হাসরঙা, ইসুরু উরানা, আকিলা ধনঞ্জয়া, নিরসানা দিকভেলা, দুষ্মন্ত চামিরা, রমেশ মেন্ডিস, আশিতা ফানান্দ, লক্ষণ সানদাকান, চামচিকা করুনারত্নে, বিনোরা ফার্নান্দো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top