আগামীকাল ১২ ই মে বুধবার সরকারি অফিস সমূহ খোলা থাকবে। এবছর ৩০ রোজা পূর্ণ ধরে পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে বুধবারও সরকারি অফিস খোলা থাকছে। জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ ১১ মে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ১৩ মে বৃহস্পতিবার থেকে তিন দিন অর্থাৎ ১৫ মে শনিবার পর্যন্ত। আগামীকাল বুধবার সরকারী অফিসসমূহ খোলা থাকবে। ঈদের ছুটিতে সবাইকে কর্মস্থলে থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
উল্লেখ্য, ইতিপূর্বে করোনা সংক্রমনের মধ্যে সরকার ঈদের ছুটি তিন দিনের বেশি না দেওয়ার জন্য সকলকে নির্দেশ দিয়েছে। আর ঈদুল ফিতরের ছুটিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


