ঈদে ঘরমুখো মানুষ স্বাস্থ্য বিধি না মেনে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

0


 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ লকডাউন শিথিলতার সুযোগে যেভাবে দলবেঁধে গাদাগাদি করে স্বাস্থ্যবিধির কোনরকম বাদ বিচার না করে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে। এটা একেবারে আত্মঘাতী সিদ্ধান্তের শামিল বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক।


আজ ১০ মে সোমবার দুপুরে দেশের চারটি সীমান্ত এলাকার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে করোনা ভাইরাসের ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় করণীয় বিষয়ে ভার্চুয়ালি এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।


মন্ত্রী এ সময় বলেন, ভারতের নতুন করোনার ভেরিয়েন্ট এর কারণে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। ভারতের নতুন করোনার ভেরিয়েন্ট এখন নেপালের ছড়িয়ে গিয়ে সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ভেরিয়েন্ট এখন আমাদের দেশে চলে এসেছে। এ রকম ক্রিটিক্যাল সময়ে এই ভাইরাস নিয়ে ঈদে ঘরমুখো মানুষের মাধ্যমে যদি গ্রামের চলে যায় তাহলে গ্রামে থাকা পরিবার-পরিজনসহ গ্রামবাসী গণহারে আক্রান্ত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top