মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশী নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা ইস্যু বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ ১০ মে সোমবার রাজধানী ঢাকার থাই দূতাবাস এ বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাস সূত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভারতের নাগরিকদের জন্য থাই ভিসা বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার।
উল্লেখ্য, যাদের ভিসা রয়েছে, তারা আগামী ১৫ মে'র মধ্যে থাইল্যান্ডে এ প্রবেশ করতে পারবেন। ১৬ ই মে থেকে সকল ভিসা বাতিল বলে গণ্য হবে।


