মার্কিন কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান সদস্য রাশিদা তৈয়ব গত বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের নিয়ে নিজ দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য নেতাদের ফিলিস্তিন ইস্যুতে তীব্র সমালোচনা করেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে"। আর প্রেসিডেন্টের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় সদস্য রাশিদা তৈয়ব। ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার একপেশে নীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী ব্লিকেন, জেনারেল অস্টিন ও উভয় দলের অন্য নেতাদের বিবৃতি গুলো পড়লে মনে হবে না যে ফিলিস্তিনিদের অস্তিত্ব আছে।
রাশিদা বলেন, ফিলিস্তিনি পরিবারগুলোকে ঠিক এই মুহূর্তে হামলা চালিয়ে তাদের বাড়িঘর ছিন্নভিন্ন করে দেওয়া হচ্ছে। পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। অথচ তাদের কোন স্বীকৃতি নেই।
এছাড়া তিনি মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের বক্তব্যে শিশুদের আটক করা, হত্যা করার বিষয়ের উল্লেখ নেই। মুসলিমদের অন্যতম পবিত্র স্থানে নামাজে মুসল্লিদের ওপর ইসরাইলি পুলিশের অব্যাহত হয়রানি ও সন্ত্রাস সৃষ্টির বিষয়টি কোনোভাবেই স্বীকার করা হচ্ছে না। নামাজ পড়ার সময় আল-আকসা মসজিদ যে অভাবে অব্যাহতভাবে সহিংসতা, কাঁদানে গ্যাস, ধোঁয়ার কুণ্ডলী দিয়ে ঢেকে ফেলা হচ্ছে তার কোন উল্লেখ নেই তাদের বিবৃতিতে।
এসময় রাশিদা তইয়ব ফিলিস্তিনিরা বর্তমানে গাজা যুদ্ধের যে নিষ্ঠুরতার মুখোমুখি তা স্বীকার করে বিবৃতি দেওয়ার জন্য মার্কিন নেতাদের আহ্বান জানান।


