আজ রাত সাড়ে দশটায় এটিএন বাংলায় প্রচারিত হবে বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ডক্টর মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। "সুখে থাকো তুমি" নামক একক সঙ্গীতানুষ্ঠানটিতে থাকছে মোট দশটি গান।
সঙ্গীত অনুষ্ঠানটিতে গানগুলোর সুরারোপ করেছেন রাজেশ ঘোষ ও মান্নান মোহাম্মদ। গানের কথা লিখেছেন ডক্টর মাহফুজুর রহমান, রাজেশ ঘোষ ও নাজমা মোহাম্মদ। এছাড়া গানগুলো চিত্রায়ন করা হয়েছে এটিএন বাংলার স্টুডিও ও দেশের বিভিন্ন মনোরম লোকেশনে।
মহামারি করোনা ভাইরাসের ক্রান্তিলগ্নের ঘরবন্দী মানুষের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি ভিন্নমাত্রা আনন্দ যোগ করবে বলে জানিয়েছেন এটিএন বাংলা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১৬ সালের পবিত্র ঈদুল আযহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনায় আসেন এটিএন বাংলার চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান। এরপর থেকে প্রতি ঈদে তিনি নিয়মিত গান উপহার দিয়ে আসছেন।


