ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিনটি ওয়ানডে ম্যাচে অংশ নিতে আগামীকাল ১৬ মে রবিবার বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামীকাল সকাল ৮ টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বহনকারী বিমানটি অবতরণ করার কথা রয়েছে।
শ্রীলঙ্কান ক্রিকেটারদের বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে হোটেল সোনারগাঁয়ে। সেখানে তারা তিন দিনের কোয়ারেন্টাইনে চলে থাকবেন। শ্রীলংকার ক্রিকেটাররা দেশ থেকে করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে এসেছেন।
অতঃপর ১৯ মে মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের নামবে শ্রীলঙ্কান ক্রিকেট দল। ২১ মে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। ২৩ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৫ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।


