লঞ্চ চলায়, শিমুলিয়া - বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রীর চাপ কমেছে

0


লঞ্চ চলাচল শুরু হয়েছে শিমুলিয়া - বাংলাবাজার, শিমুলিয়া - মাঝিকান্দি নৌরুটে। লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রীর চাপ কমেছে।দ্বিতীয় দফায় লকডাউন শুরু হওয়ার পরে প্রতিটি ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও লঞ্চ চালু হয় লঞ্চের আজকের চিত্র একেবারেই ভিন্ন, শুধু গাড়ি পারাপার হচ্ছে যাত্রী নেই বললেই চলে।


শিমুলিয়া ঘাট এর বিআইডব্লিউটিসি'র সহকারী ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ জানান, আজ ২৪ মে সকাল থেকে মাওয়া শিমুলিয়া ঘাট থেকে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ১৭টি ফেরি চলাচল করছে। কিন্তু আগের মত যাত্রীদের চাপ নেই। শুধু যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ফেরিগুলো মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীরা লঞ্চে পাড়াপাড়া করছেন। ফেরিঘাট এলাকায় যাত্রীদের জটলা আর নেই।


ঘাট সূত্রে জানা যায়, সকাল থেকে ৮৭ টি লঞ্চ যাত্রী পারাপার করছে। লঞ্চ চালকরা অর্ধেক সিট ফাঁকা রেখে যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানোর চেষ্টা করছেন। তবে সাধারণ যাত্রীদের মধ্যে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। অনেক যাত্রী মাক্স ব্যবহার করছেন। না

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top