ইংল্যান্ড - অস্ট্রেলিয়াকে হটিয়ে শীর্ষস্থান দখল বাংলাদেশের টাইগারদের

0


 

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয়ের ফলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে উঠে গেল বাংলাদেশ।বিশ্বকাপ সুপার লিগে এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৫০ পয়েন্ট। অপরদিকে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া  ৪০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।


বিশ্বকাপ সুপার লিগের ৩০ পয়েন্ট করে নিয়ে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। ২৯ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে অষ্টম স্থানে। এছাড়া ৯ পয়েন্ট করে নিয়ে জিম্বাবুয়ের নবম, আয়ারল্যান্ড দশম এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে ১১ তম স্থানে।


বিশ্বকাপ সুপার লিগে ভালো করা দলগুলো  ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top