বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় "ইয়াস"

0


 

বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় "ইয়াস"। তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। ফলে এর ঘূর্ণি বাতাসে দেশের উপকূলীয় অঞ্চলের ক্ষয় ক্ষতির সম্ভাবনা খুব কম। তবে ঘূর্ণিঝড় ও পূর্ণিমার কারণে জোয়ারের পানিতে উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে।


আজ ২৬ মে বুধবার সকালে গণমাধ্যমকে এ সকল তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাউসার পারভিন।


কাউসার পারভিন জানান, ঘূর্ণিঝড় ইয়াসের বাংলাদেশে আঘাত আনার কোন সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে যাচ্ছে। উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আমরা এখন ঘোষণা দেব।


তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে যা ক্ষয়ক্ষতি হওয়ার ভারত অংশেই হবে। বাংলাদেশে একটু প্লাবিত হতে পারে, আর কিছু হবে না। পূর্ণিমা ও ঘূর্ণিঝড়ের প্রভাবে তিন থেকে ছয় ফুটের অধিক উচ্চতার জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।দেশের উপকূলীয় এলাকায় একটু বাতাস রয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় টি উপকূলীয় এলাকায় উঠেছে। দুপুর বারোটা নাগাদ বাতাস বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই সীমিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top