গতকাল ২৮ মে বৃহস্পতিবার দিল্লিতে ১৫৩ জন কাল ছত্রাক বা ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দিল্লিতে ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ৭৭০ জন। এই জন্যেই ভারতের দিল্লি রাজ্য সরকার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করল।
ভারতের দিল্লি রাজ্য সরকার নির্দেশনা দিয়েছে, তাদের অনুমতি ব্যতীত কোন হাসপাতাল সংস্থা বা কোন এনজিও ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কোনো তথ্য দিতে পারবে না।
দিল্লি রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যে সকল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হয়েছে। তাদের এই এই ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাকের সংক্রমণ অতিমাত্রায় হচ্ছে।


