আজ সারা দেশে ঝড় - বৃষ্টির আশঙ্কা

0


 

রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ ঝড় - বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানান হয়েছে, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশে বৃষ্টি ও বজ্র বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া অধিদপ্তর থেকে আরও জানানো হয়েছে, বিহার ও উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি  আরো উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হওয়ায় গুরুত্বহীন হয়ে পড়েছে।  লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top