বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হেরে যাওয়ায় ক্ষুব্দ জয়সুরিয়া

0


 

ওয়ানডে সিরিজ জয়ের পর এখন শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার স্বপ্নে বিভোর বাংলাদেশ শিবির। কিন্তু সিরিজ হারের বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনদ জয়সুরিয়া।


জয়সুরিয়া এক টুইটার বার্তায় লিখেছেন, শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডে সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। জাতীয় সম্মান ঝুঁকিতে রয়েছে, ছেলেরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাও।


উল্লেখ্য, শ্রীলংকার সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো সিরিজ হারানোর পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগে ৫০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠেছে তামিম ইকবালের দল। শেষ ম্যাচে জিতে সুযোগ আছে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেয়ার। সেই সঙ্গে দেশের মাটির টানা তিনটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার।


আগামীকাল ২৮ মে শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ ওয়ানডেতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top