রাতে আসছে ফাইজারের টিকার প্রথম চালান

0


করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী ফাইজার বায়োঅ্যান্ডটেকের ভ্যাকসিনের প্রথম চালান আজ ৩০ মে রবিবার রাতে বাংলাদেশ আসছে। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ রাত ১১ টা ২০ মিনিটে ফাইজারের ১লাখ ২০ হাজার ডোজ টীকা দেশে আসবে।


স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কবে নাগাদ ও কাদের এই টিকা দেওয়া হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। টিকাদান সংক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।


উল্লেখ্য, বিশ্বের দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমুনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের টিকাগুলো আসছে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top