চীনের উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা : ব্রিটেন

0


যুক্তরাজ্য এবার দাবি করল করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানের গবেষণাগার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের উৎপত্তিস্থল নিয়ে চীনের দিকেই বারবার আঙ্গুল তুলেছিলেন। অনেক বিজ্ঞানীই ট্রাম্পের দাবির সাথে একমত প্রকাশ করেছিলেন আগেই।


ব্রিটিশ বিজ্ঞানী অঙ্গাস ডলগেলইস এবং নরওয়ে বিজ্ঞানী ডঃ বির্জার সরেনসেন গণমাধ্যমে দাবি করেন, তারা ২২ পাতার একটি রিপোর্ট তৈরি করেছেন যেখানে উল্লেখ করা হয়েছে উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে এই অতি মারি সৃষ্টিকারী ভাইরাসটির।


দুজন বিজ্ঞানী এই দাবি করেন, উহানের ল্যাবরেটরীতে একটি গবেষণার কাজ চলছিল। গবেষণায় দেখা হচ্ছিল বাদুড়ের দেহ থেকে প্রাপ্ত করোনাভাইরাস এর মধ্যে কিছু পরিবর্তন আনলে ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে এই মরণ ভাইরাস। যদিও ব্রিটেনের প্রশাসনের দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো তদন্ত করে বিষয়টি নিশ্চিত করুক।


যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি যেখানে তার পাশেই ছিল সি ফুড মার্কেট এবং যা প্রাদুর্ভাব কেন্দ্র হিসেবে পরিচিত। দুই বিজ্ঞানী দাবি করেন সাস কোভ-২ ভাইরাসটিতে আরো কিছু প্রোটিন যুক্ত করে দেন  উহানের গবেষণাগারের বিজ্ঞানীরা। যার ফলে এই ভাইরাসটি এতটা মারাত্মক হয়ে উঠে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top