চেলসিকে হারিয়ে ফুটবল মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে হামজা চৌধুরির অভিনব প্রতিবাদ

0


 

বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরি ফিলিস্তিনে ইসরাইলের দখলদারের আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন। ১৫ ই মে শনিবার রাতে চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতে মাঠেই ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত এই খেলোয়াড়।আল-জাজিরা, ডেইলি মেইল, দা মিরর, মিডল ইস্ট মনিটর, দা টাইমস অফ ইসরাইল সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়েছে।


বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটি খেলোয়াড় হামজা চৌধুরীর এ কাজের জন্য কৃতজ্ঞতা জানাতে দেরি করেনি  ফিলিস্তিন কর্তৃপক্ষ।ফিলিস্তিনের উপর ইসরাইলের নির্মমতার এমন প্রতিবাদে হামজার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জমলট। ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে হামজাদের আনুষ্ঠানিক চিঠি দিয়ে ধন্যবাদ জানানো হয়েছে।


ফিলিস্তিনি রাষ্ট্রদূত চিঠিতে উল্লেখ করেন, এফএ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেওয়ায় হামজা চৌধুরী ও ওয়েলসলি ফোফানাকে ফিলিস্তিন সরকার ও জনগণের পক্ষ থেকে জানাই গভীর কৃতজ্ঞতা। ফিলিস্তিনের পতাকা ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে সংগ্রামী জনতা পক্ষ নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।


এসময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত আরো বলেন শিরোপা জেতায় আপনাদের অভিনন্দন জানাই। আশা করি একদিন লেস্টার সিটি ক্লাব স্বাধীন ফিলিস্তিনের রাজধানীর জেরুজালেমে খেলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top