শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কীর্তিনাশা নদীর পাড় সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ (দ্বিতীয় পর্যায়ে) প্রকল্পের অধীনে গৃহহীন ও ভূমিহীন ব্যক্তিদের পুনর্বাসন এর উদ্দেশ্যে নির্মাণাধীন আবাসন ব্যবস্থা পরিদর্শন এবং একটি নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
আশ্রয়নের অধিকার', শেখ হাসিনার উপহার ও কীর্তিনাশা নদীর পাড়ে, কৃতি গরব নতুন করে,এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান এর আবাসন ব্যবস্থা পরিদর্শন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
উক্ত সময়ে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মনদীপ ঘোড়াই, আংগারিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


