আফগান তরুণী আঁটসাঁট পোশাক পড়ে রাস্তায় বেরিয়ে প্রাণ হারালেন

0


 

যুক্তরাষ্ট্রের বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যেতেই পূর্ণ শক্তি নিয়ে সরকারি বাহিনীর সাথে যুদ্ধ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। তালেবানরা একের পর এক শহর দখল করে নিচ্ছে। দখল করার শহর গুলোতে তারা নিজেদের আইন জারি করেছে। ইতিমধ্যে বলখ প্রদেশের এক তরুণী শুধুমাত্র আঁটসাঁট পোশাক পড়ে রাস্তায় বেরোনোর অবরোধে প্রাণ হারালেন তালেবানদের গুলিতে।


ইন্ডিয়া টিভি তাদের এক প্রতিবেদনে জানায়, তালেবান নীতিবহির্ভূত কাজের জন্য ওই তরুণীকে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয়েছে। ঘটনার দিন ২১ বছর বয়সি তরুণী নাজনিন বাড়ি থেকে বেরিয়ে মাজার শরীফের যাচ্ছিলেন। আঁটসাঁট পোশাক পরাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। তালেবান জঙ্গিদের গুলিতে কয়েক মুহূর্তের হয়ে পড়লেন নাজনীন।


তালেবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অবশ্য এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। আফগানিস্তানে কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল তালেবানরা দখল করে নেওয়ার পর নারীদের ওপর এরকম দমনমূলক আইন এবং পশ্চাৎপদ নীতি গুলো পুনরায় আরোপ করেছে তালেবান।


উল্লেখ্য, ইতিপূর্বে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবানরা এ ধরনের নিয়ম নীতি চালু রেখেছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top