সারাদেশে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ইন্টারনেট সেবা "এক দেশ এক রেট" চালু করা হবে। সারাদেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাবে। শহর-গ্রাম সব জাগায় এক রেট নির্ধারণ করা হয়েছে।
আজ ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য সকল আইএসপি এবং বেসরকারি এনটিটিএন ও আইআইজি উদ্বোধনী অনুষ্ঠানে এ সকল তথ্য জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
উক্ত অনুষ্ঠান থেকে আরো জানানো হয়, সারাদেশে ৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস ইন্টারনেট ১২০০ টাকায় পাওয়া যাবে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ সকল সেবা নিশ্চিত করবে।


