বাংলাদেশের সাথে দুটি লজ্জাজনক রেকর্ড করে হারল অস্ট্রেলিয়া

0


 

বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টাইগারদের দেয়া ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এতে ৬০ রানের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করলো মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।


আজ ৯ আগষ্ট সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৩.৪ ওভারে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়ার ইনিংস।


এই লজ্জাজনক হারে দুটি নতুন রেকর্ড নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। 

প্রথম রেকর্ডটি হল,

 টি-টোয়েন্টি ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জার পড়ল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় রেকর্ডটি হল,

 শুধু টি-টোয়েন্টি নয় যে কোন ফরমেটে নিজেদের ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে অলআউট হওয়ার। আজ মাত্র ১৩.৪ ওভারে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ইনিংসটি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top