পদ্মা সেতুর সাথে বারবার ফেরির ধাক্কার ঘটনায় ফেরিঘাট স্থানান্তরের কথা ভাবছে সরকার

0


 

পদ্মা সেতুর সাথে একাধিকবার ফেরি ধাক্কা খাওয়ার ঘটনার পর ফেরিঘাট স্থানান্তরের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী


এ বিষয়ে মন্ত্রী জানান, পদ্মা সেতু পুরোপুরি চালু হলে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের বাঁধ রক্ষায় শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাটে ফেরিঘাট স্থানান্তরের পরিকল্পনা করছে সরকার।


আজ ১৩ আগস্ট শুক্রবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট, শিমুলিয়া- বাংলাবাজার নৌরুট এবং শরীয়তপুরের মাঝিরঘাট পরিদর্শন শেষে এ সকল কথা বলেন মন্ত্রী।


প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু এখন বাস্তবতা। পদ্মা সেতুতে নিরাপত্তা অনেক বড় বিষয়। এ সেতুতে আঘাত লাগলে যেন আমাদের হৃদয়ে আঘাত লাগে।


উক্ত সময়ে নৌ পরিবহন মন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে ছিলেন, নৌ পরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান সৈয়দ মোঃ তাজুল ইসলাম। বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান গোলাম সাদেক এবং পদ্মা সেতুর নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামরুল হাসান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top