আফগানিস্তানের মাজার-ই-শরীফ দখলে নিলো তালেবান

0


 

উগ্র জঙ্গিগোষ্ঠী তালেবান পুরো আফগানিস্তান দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। তালেবান এবার দেশটির চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরীফ দখল নিল। এর মধ্য দিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলের সবগুলো বড় শহরের নিয়ন্ত্রণ নিলো তালেবান।


আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি মাজার-ই-শরীফ সফর করার কয়েকদিনের মাথায় শহরটি দখল নিলো তালেবান। মাজার-ই-শরীফ দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছাকাছি পৌছে গেল তালেবান।


গতকাল ১৪ আগস্ট শনিবার মাজার-ই-শরীফ ছাড়াও তালেবান যোদ্ধারা আফগানিস্তানের পাকতিয়া ও কুনার প্রদেশের রাজধানী ও দখল করে নিয়েছে। সূত্র বিবিসি


অপরদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুলের আরো কাছাকাছি তালেবান যোদ্ধারা চলে আসার প্রেক্ষাপটে গতকাল শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top