আফগানিস্তানের অন্তবর্তী সরকারের প্রধান হলেন আলী আহমদ জালালী

0


 

আফগানিস্তানের রাজধানী শহর কাবুলকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তালেবান যোদ্ধারা। চরম সংকটাপন্ন অবস্থায় বর্তমান আফগানিস্তানের সরকার অন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে।


আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আলী আহমদ জালালী। ৮১ বছর বয়সী আলী আহমদ জালালী আফগানিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।


বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে জানা যায়, আলী আহমদ জালালী যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিদ অ্যাক্যাডেমিশিয়ান। তিনি জার্মানির সাবেক রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।


তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলের জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পরে তিনি ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে বসবাস শুরু করেন। ২০০৩ সালে তিনি আফগানিস্তানের ফেরেন এবং তাকে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৪ সালে তাঁকে পুনরায় আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এই পদে তিনি ২০০৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।


এছাড়া আলী আহমদ জালালী আফগানিস্তানে সেনাবাহিনীর সাবেক কর্নেল। দেশটিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (রাশিয়ার) হানা দেওয়ার পর পাকিস্তানের পেশোয়ারে ভিত্তিক প্রতিরোধ আন্দোলনে বাহিনীর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top