আফগানরা যেখানে লড়তে অনিচ্ছুক, সেখানে মার্কিনীরা প্রাণ দিতে পারেনা : জো বাইডেন

0


 

আফগানিস্তান থেকে সেনা দের ফিরিয়ে আনার সিদ্ধান্তকে আবারো সঠিক বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, আমি এটা অন্য আরেকজন প্রেসিডেন্টের জন্য রেখে দিতে পারিনা। আফগানিস্তানে সেনা উপস্থিতি ধরে রাখার মধ্যে আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ জড়িত নয়।


গতকাল ১৭ আগস্ট সোমবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ভাষণে আফগান পরিস্থিতির জন্য সব দায় কাবুলের উপরে চাপিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি পূর্বের সিদ্ধান্তে অটল থাকার কথা ব্যক্ত করেন।


জো বাইডেন আরো বলেন, আফগান সেনারা তালেবানের বিরুদ্ধে লড়বে আশরাফ গানি (সদ্য সাবেক আফগান প্রেসিডেন্ট) নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু তার এই ধারণা ভুল ছিল যেখানে আফগানরা নিজেদের রক্ষার লড়াইয়ে নামতে ইচ্ছুক নয়, সেখানে মার্কিনীরা প্রাণ দিতে পারেনা। সূত্র বিবিসি ও আলজাজিরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top