আমরুল্লাহ সালেহ'র নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা

0


 

আফগানিস্তানে বৈধ ও সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন আশরাফ ঘানি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।


 আজ ১৭ আগষ্ট মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।


সালেহ তার টুইট বার্তায় বলেন, আফগানিস্থানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের মৃত্যু, অনুপস্থিতি, পদত্যাগ বা পলায়নের ক্ষেত্রে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়ে যান। আমি এখনও নিজের দেশেই আছি। আমি বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সকল নেতা সমর্থন ও মতামত নেয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছি।


উল্লেখ্য, গত রবিবার তালেবান রাজধানী কাবুলে প্রবেশ করার পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আফগানিস্তানের এই ভাইস প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর পাওয়া যায়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top