আফগানিস্তানে মার্কিন সেনা থাকতে পারে নির্ধারিত সময়ের পরেও : বাইডেন

0


 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্থানে মার্কিন সেনা প্রত্যাহারের যে নির্ধারিত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তারপরেও যুক্তরাষ্ট্রের সেনাদের সেদেশে উপস্থিতি থাকতে হতে পারে। যেহেতু সশস্ত্র তালেবান যোদ্ধারা দেশ ছাড়তে মরিয়া মানুষকে কাবুল বিমানবন্দরে পৌঁছাতে বাধা দিচ্ছে।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাচ্ছেন এ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তানে ছেড়ে চলে যাক। কিন্তু এখনো আফগানিস্থানে ১৫ হাজারের মতো মার্কিন নাগরিক আটকে রয়েছে। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর সাথে কাজ করেছেন এমন ৫০-৬৫ হাজার আফগান নাগরিককে সরিয়ে নেবে ওয়াশিংটন।


বাইডেন জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ৫ হাজার ২০০ মত লোককে আফগানিস্থান সরিয়ে নিয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় সরানো হয়েছে ২ হাজার মানুষকে।

 এছাড়া পেন্টাগন জানিয়েছে, তাদের লক্ষ্য প্রতিদিন ৯ হাজার মানুষকে বিমানে করে অন্যত্র সরিয়ে নেয়া।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top