গত ১৭ আগস্ট দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলের পর রাজধানী কাবুলে প্রথম সংবাদ সম্মেলন করে তালেবান। তাতে, তালেবান মুখপাত্র জাবিউল্লা জোর গলায় বলেছিলেন, ক্ষমতা বদলের পর তাদের প্রতিপক্ষের একজনের বিরুদ্ধে কোনো প্রতিশোধ মূলক আচরণ করা হবে না।
কিন্তু ক্ষমতা দখলের পর তালেবান বাগদিস প্রদেশের পুলিশ প্রধানকে নৃশংসভাবে হত্যা করেছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাগদিস পুলিশ প্রধানকে এক সপ্তাহ আটকে রাখার পর হত্যা করা হয়েছে।
ভিডিও প্রতিবেদনে দেখা যায়, জেনারেল হাজী মোল্লা আচাকযাই হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে আছেন। আর তার পেছনে দুজন দাঁড়িয়ে রয়েছে। এর পরে আসে বন্দুকের শব্দ। তুর্কিমেনিস্থান সীমান্তের কাছাকাছি এলাকায় দখল করার পর ওই পুলিশ প্রধানকে আটক করেন তালেবানরা। এ পর এক সপ্তাহ আটকে রাখার পর তাকে নির্মমভাবে হত্যা করে তালেবান।


